টঙ্গীতে প্রায় সাড়ে ৮শ বোতল ফেনসিডিলসহ ৭ জন আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০০:৪৮

র্যাব সদস্যরা অভিযান চালিয়ে টঙ্গী থেকে প্রায় সাড়ে আট’শ বোতল ফেনসিডিলসহ সাত জনকে আটক করেছে। র্যাব সদস্যরা গত সোমবার রাতে টঙ্গীর মাছিমপুর স্টেশন রোড থেকে তাদের আটক করে। আটকরা হলো— মোঃ ইমরান হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ এজাজুল হক, মোঃ পিয়ারুল ইসলাম, মোঃ সজিব হোসেন, মোঃ দবির হোসেন ও মোঃ সুমন মিয়া। র্যাবের দাবি, আটক সাতজনই আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। চক্রের প্রধান ইমরান হোসেন। এ সময় মাদক চালানটি হস্তান্তরের সময় চক্রের মূল হোতাসহ সাত জনকে আটক করা হয়।