আগামী বছরের (২০২০) জন্য ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি হয়েছেন নিউজ টোয়েন্টিফোরের আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজ২৪.কমের তৌহিদুর রহমান। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভার পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় ১১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি রবিউল হক (ডেইলি ইন্ডাস্ট্রি), যুগ্ম সম্পাদক মিজানুর রহমান (মানবজমিন), কোষাধ্যক্ষ আতিকুর রহমান (এশিয়ানমেইল২৪.কম), দফতর সম্পাদক জেসমিন আক্তার পাপড়ি (জাগোনিউজ২৪.কম) নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান ঊর্মি (ডিবিসি নিউজ), খুররম জামান (বার্তা২৪.কম), মাসুদ করিম (যুগান্তর), রাহীদ এজাজ (প্রথম আলো) ও রাশেদ মেহেদী (সমকাল)।
নির্বাচনে ডিকাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন প্রধান নির্বাচন কমিশনার এবং এম শফিকুল করিম সাবু ও নিজামউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। বিদায়ী সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হাসলাম হাসিব ও কোষাধ্যক্ষ মেহেদি হাসান তালুকদার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।—প্রেস বিজ্ঞপ্তি
