মজিবর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বছিলা স্পোর্টিং ক্লাব। আগামীকাল ফাইনালে দেওয়ানবাড়ী স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বছিলা। ঢাকার সোনালী অতীত ক্লাব ও ঘাটার চার ক্রীড়াচক্র যৌথভাবে আয়োজিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বছিলা ১-০ গোলে আয়োজক ক্লাব ঘাটারচর ক্রীড়া চক্রকে হারায়। ঘাটারচর মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে নাইজেরিয়ান ফুটবলার উগান্ডা জয়সূচক গোলটি করেন। অপর খেলায় দেওয়ানবাড়ী স্পোর্টিং ৩-০ গোলে মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে। খেলায় দুটি গোলই হয় আত্মঘাতী, শিশির দলের অপর গোলটি করেন।
