অভিবাসন বিতর্কে পদত্যাগে বাধ্য হলেন বেলজিয়াম প্রধানমন্ত্রী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০১:০২

অভিবাসন বিতর্কে পদত্যাগ করতে বাধ্য হলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিচেল। তিনি পার্লামেন্টে অভিবাসীদের নিয়ে যে প্রস্তাব দিয়েছিলেন তা প্রত্যাখাত হয়েছে। সরকারের সঙ্গী মূল দল সরে যাওয়ার হুমকি দিয়েছিল। পরে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব দেওয়া হয়। এরপরই তিনি পদত্যাগ করেন। তিনি গতকাল বেলজিয়ামের রাজা ফিলিপ্পির কাছে পদত্যাগপত্র জমা দেন। এর ফলে আগামী জানুয়ারিতে দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। - ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান