নওগাঁয় অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৭

নওগাঁ সদর উপজেলার ফসলের মাঠ থেকে অজ্ঞাত (৩০) এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল তিনটার দিকে উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের তেলিপুকুর ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

 

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। তাকে গলাকেটে হত্যা করার হয়েছে। নিহতের মুখেও আঘাতের চিহ্ন রয়েছে।

 

তিনি জানান, প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। রাজশাহী থেকে সিআইডির একটি টিম রওনা দিয়েছে। তারা দেখার পর বিষয়টি বুঝা যাবে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

 

ইত্তেফাক/এএম