যুক্তরাষ্ট্রের এক কনটাক্টরের মৃত্যুকে কেন্দ্র করে ইরাক-সিরিয়া সীমান্তে অবস্থিত মিলিশিয়া ‘খাতিব হিযবুল্লাহ’র ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে জানানো হয়, ইরাকে মার্কিন এক কনটাক্টরের মৃত্যু এবং এ ছাড়াও বেশ কিছু মার্কিন ও ইরাকি সেনা সদস্য আহত হবার ঘটনাকে কেন্দ্র করে এ হামলা চালানো হলো। এ হামলায় প্রায় ১৮ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
যুক্তরাষ্ট্র ‘খাতিব হিযবুল্লাহ’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। আর সে কারণেই এই মিলিশিয়া বাহিনীর অস্ত্র গুদামকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
এর আগে গদ ২৭ তারিখে ইরাকের কিরকুকে রকেট বোমা হামলায় যুক্তরাষ্ট্রে একজন কনটাক্টর নিহত হন। আহত হন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সদস্য সহ ইরাকের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা।
রয়টার্সের ভাষ্যমতে, রবিবারে সিরিয়ার সীমান্ত সংলগ্ন আল-কায়িম জেলায় আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র।
ইরাকের নিরাপত্তা বাহিনী ও মিলিশিয়া বাহিনীর সূত্রানুসারে, যুক্তরাষ্ট্রের চালানো তিনটি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে।
উল্লেখ্য, ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী ‘খাতিব হিযবুল্লাহ’ ২০০৭ সাল থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইত্তেফাক/আরএ
