নড়াইলের লোহাগড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আলামীন মোল্যা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে ইতনা গ্রামের সাত্তার মোল্যার ছেলে। সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে তার বাড়ির সামনে থেকে আলামীন মোল্যা নিজ বাড়ি ইতনা গ্রামে নিয়ে যায়। সেখানে আটকে রেখে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ওই ছাত্রী গত রবিবার ফোনে বিষয়টি তার মা-বাবাকে জানালে ছাত্রীর বাবা রবিবার রাতে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে লোহাগড়া থানা পুলিশ ইতনা গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করে ও ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ এনামুল এ বিষয়ে বলেন, ছাত্রীর পিতা বাদী হয়ে রবিবার লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-২১।
আরও পড়ুন: বিদ্যুৎ চাই না বানর বাঁচান
তিনি আরও জানান, সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওই ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন। আলামীন মোল্যাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক
