ফুলবাড়ীতে ১৯টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৮

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। থানাসূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৫০টি। এগুলোর মধ্যে ১৯টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

এ সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন ইউএনও মাছুমা আরেফিন ও ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী। এদিকে নির্বাচনী প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দলের ৭ জন প্রার্থী রাতদিন কট্টর পরিশ্রম করে নির্বাচনী মাঠে ভোট চেয়ে বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিস জানায়, বিলুপ্ত ছিটমহলসহ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪১১ জন। পুরুষ ভোটার ৬২ হাজার ৩০১ জন ও মহিলা ভোটার ৬৪ হাজার ১১০ জন। এদের মধ্যে বিলুপ্ত ছিটমহলে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৭২ জন। পুরুষ ভোটার ১ হাজার ৫৯০ জন ও মহিলা ভোটার ১ হাজার ৮২ জন। 

ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারীর ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা ইউএনও মাছুমা আরেফিন জানান, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রতিটি কেন্দ্রে ১২ জন আনছার ভিডিপি সদস্য ছাড়াও পুলিশ ও র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা পরিস্তিতি নিয়ন্ত্রণে কাজ করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। এ জন্য সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনছারসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

আরও পড়ুনঃ সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭৫

উপজেলা নির্বাচন অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আশা করছি উৎসবমূখর পরিবেশে ফুলবাড়ী উপজেলার ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটধিকার প্রয়োগ করতে পারবে।

ইত্তেফাক/নূহু