ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোটবদ্ধ হয়েছে। সারা দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই।
তিনি আরো বলেন, দেশবাসী ও নগরবাসী সকলে মিলে আমরা এর মোকাবিলা করব। বিজয় আমাদের নিশ্চিত ইনশাআল্লাহ। বিজয় আমাদের থেকে কেউ নিতে পারবে না। আমরা বিজয় ছিনিয়ে আনব এবার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সঙ্গে নিয়ে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী মনোনয়ন দাখিল করেন ইশরাক।
আরো পড়ুন: অবহেলিতদের উন্নয়নে কাজ করব : তাপস
পরে সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে বলার এখনো সময় আসেনি। আরো কিছুদিন পর বলতে পারব, সরকার দলের ভূমিকা কি হচ্ছে তা দেখে। তিনি আরো বলেন, উন্নয়নের এই যে একটি ধোঁয়া উঠেছে। আমরা উচ্চশিক্ষিত, আমরা জানি এই নগরকে কীভাবে উন্নয়ন করতে হয়।
ইত্তেফাক/এমআর
