তালায় ইউপি চেয়ারম্যানকে জরিমানা

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:০৭

বালু উত্তোলনের দায়ে তালা উপজেলার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন এ জরিমানা করেন। এ সময় অন্য দুই ব্যক্তিকে বালু উত্তোলনের দায়ে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।