বৃহত্তর যশোর সমিতির নির্বাচনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার আখতারুজ্জামানকে সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০২০-২১ সালের জন্য ২৮ ডিসেম্বর ঢাকায় বৃহত্তর যশোর সমিতির ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির আরো আছেন সহসভাপতি বিকর্ণ কুমার ঘোষ, এ কে এম মোজাফফর হোসেন জোয়ার্দ্দার, মফিজ আহমেদ, শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিকাশ নস্কার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ, মাহফুজুর রহমান, সাংগঠনিক: এস এম ফেরদৌস আলম, দফতর: হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা: শেখ আলমুন ইসলাম পিপুল, সমাজকল্যাণ: আখতারুজ্জামান, কর্মসংস্থান: মাহফুজার রহমান, সাহিত্য: জাকির হোসেন দারা, ক্রীড়া: ইকবাল চৌধুরী, শিক্ষা ও ছাত্রকল্যাণ: এম এ তুহিন, আইন: এইচ এম সালাউদ্দীন মঞ্জু, শিল্প ও বাণিজ্য: এ এইচ এম আলমগীর হোসেন তুষার, স্বাস্থ্য: ডা. নাসিরউদ্দীন, কৃষি: তাজিম উর রহমান, আন্তর্জাতিক: এ এল এম কামালউদ্দীন হাফেজ।
