ঢাকার কেরানীগঞ্জের মান্দাইল এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে বুধবার দুপুরে এক অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, দুপুরে নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তিনি জানান, লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য তা মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
