শ্রমিক কল্যাণ তহবিলে জমা সাড়ে তিনশ’ কোটি টাকা

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:২৩

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার পরিমাণ প্রায় সাড়ে তিন’শ কোটি টাকা হয়েছে। এর মধ্যে ২৫ কোটি টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে। বাদবাকী টাকার মধ্যে ৩২৩ কোটি টাকা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা আছে। গত রবিবার  সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড গত এক বছরের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান। শ্রম আইন অনুযায়ী কোম্পানীর নীট লাভের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ১২২টি কোম্পানী এ তহবিলে অর্থ প্রদান করেছে।