চীনের প্রস্তাব প্রত্যাখ্যান তাইওয়ানের

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০৯:৩০

তাইওয়ানের প্রেসিডেন্ট তেসাই ইং ওয়েন বলেছেন, চীনের এক দেশ দুই নীতি ফর্মুলা মানা হবে না। হংকংয়ে এই নীতি ব্যর্থ হয়েছে।

চীন হংকংয়ের আদলে তাইওয়ানকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল। প্রেসিডেন্ট তেসাই ইং ওয়েন গতকাল বুধবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি তাইওয়ানের সার্বভৌমত্বকে রক্ষার অঙ্গীকার করেন। আগামী ১১ জানুয়ারি নির্বাচন উপলক্ষ্যে এক বক্তব্যে প্রেসিডেন্ট এসব কথা বলেন।

আরো পড়ুন: ২০১৯ সালে পাঁচ দিনে এক দিন গলফ খেলে কাটিয়েছেন ট্রাম্প

চীন তাইওয়ানকে নিজের অংশ হিসেবে দেখে থাকে এবং দ্বীপটিকে নিয়ন্ত্রণে নিতে শক্তি প্রয়োগের বিষয়টি কখনো অস্বীকার করেনি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অবনতির ক্ষেত্রেও তাইওয়ানের ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়। সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/এমআর