নতুন বছর নতুন দিনে
নতুন বইয়ের নতুন পাতা,
নতুন বন্ধু নেবো চিনে
নতুন কলম নতুন খাতা।
নতুন বইয়ের গন্ধ শুঁকে
ইশকুলেতে ছুটবো সবাই ,
থাকবো অনেক হাসিখুশি
ফুলের মতো ফুটবো সবাই।
নতুন বইয়ের নতুন স্বপন
সত্য কথা বলবো সদা,
নতুন জীবন করবো বপন
সঠিকপথে চলবো সদা।
নতুন দিনের নতুন ইচ্ছে—
হই না যেন ভয়ে ভীত,
মানুষ হবার সাহস দিচ্ছে
করবো ভুবন আলোকিত।
