কুইজ প্রতিযোগিতা ১

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:২৩

কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা—১-এ সারাদেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীর মধ্যে সঠিক উত্তর দিয়েছে ৩৭৬ জন প্রতিযোগী। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে তিন জন সৌভাগ্যবান। বিজয়ী বন্ধুদের অভিনন্দন! শিগগির পুরস্কার পৌঁছে যাবে তোমাদের ঠিকানায়!

যারা সঠিক উত্তর দিয়েও নির্বাচিত হতে পারনি তাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। যেকোনো সময় তুমিও হয়ে যেতে পার সৌভাগ্যবান বিজয়ী!

প্রশ্ন : বাংলাদেশের নাম বাংলাদেশ রাখেন কে?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর : ১৯১৩ সালে

 

প্রশ্ন : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কবে পালিত হবে?

উত্তর : ২০২১ সালে

 

প্রশ্ন : কোন ক্রিকেটার একই সময়ে তিন ধরনের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার নির্বাচিত হন?

উত্তর :সাকিব আল হাসান

প্রথম

 

খন্দকার সাজনীন আহম্মেদ (নিশাত)
অষ্টম শ্রেণি

পাঁচকান্দি উচ্চ বিদ্যালয়, মনোহরদী, নরসিংদী।

দ্বিতীয়

 

তাহিয়া নুর

শ্রেণি তৃতীয়

তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা

তৃতীয়

 

ফাইজা ইসলাম আদিবা

পঞ্চম শ্রেণি

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা