শীতের পাখি

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:২৪

আসছে শীতের অতিথিরা

ঝাঁকে-ঝাঁকে পাখি

নানা রঙের পাখি আসে

দেখলে জুড়ায় আঁখি।

 

বাংলা মায়ের হাওর বিলে

উড়ছে ডানা মেলে

মনের সুখে মেলা বসায়

কী অপরূপ খেলে!

 

নিজের আবাস ছেড়ে ওরা

আসে বাংলাদেশে

সুখের আশায় উড়ে আসে

শীতের কুটুম বেশে।

 

শীতের পাখি মায়ের শোভা

দেখবো দু চোখ ভরে

শীতের পাখি সুখের পাখি

রাখবো আদর করে।