ডিম খেলে মাথা খোলে বুদ্ধিটা পাকে বেশ, ফলাহারে আয়ু বাড়ে রোগবালাই নিঃশেষ। মলা-ঢেলা মাছ খেলে চোখে আলো ঝলমল দুধ সেরা পুষ্টিতে মধু খেলে বাড়ে বল। ফাস্ট ফুড নয় গুড কোল্ডড্রিংস জিরো, খেলে শাকসবজি হবে তুমি হিরো!