মনকে ভরে রাখো

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:৩১

জন্ম হওয়ার মুগ্ধতায়

আলোকিত হলো সময়

খেয়ালের বশে সবাইকে

কখনো ফিরতে হয় জীবনের বন্দনায়

শুভ অশুভ প্রহর না হয়

জমা থাক স্মৃতির কথামালায়

এসো এই বর্তমান নিয়ে ভালো থাকি

অচল সময় অচল থাক

অস্তরাগের সন্ধিতে—

নতুন সূর্য উদিত হোক

নতুন নতুন আঙ্গিকে

যে কালেই থাক

মন ভরে রাখো বসন্তের সৌরভে

চাঁদকে না হয় প্রেম ভেবে নাও

ভাবনায় তুমি হয়ে যাও সুখী

দুঃখগুলো ঝরাপাতার বুকে—

এসো লুকিয়ে রাখি

যুগে যুগে নতুন

পাতার মতো সবুজ থাকি