বর্ষা মৌসুমে এক শিক্ষক বজ্রপাত সম্পর্কে তাঁর কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীদের অভয় দেওয়ার জন্য বললেন, ‘বজ্রের শব্দে ভয় পাওয়ার কিছু নেই। ঐ সময় আসলে আকাশের পরীরা তাদের ঘুমানোর জন্য বিছানা টেনেটুনে ঠিক করে তারই শব্দ হয় একটু আধটু আর কী, এতে ভয় পাওয়ার কিছু নেই।’
পরদিন এক ছাত্র স্কুলে আসার পথে প্রচণ্ড বিদ্যুত্ চমকের মধ্যে পড়ল। সে স্কুলে এসে ঐ শিক্ষককে জানাল, ‘স্যার তারা বিছানা ঠিক করছে তার জন্য আমার ভয়ের কিছু নেই। কিন্তু ওরা ওদের বেডসুইচটা জ্বালিয়ে রাখবে না নিভিয়ে ফেলবে এ নিয়ে এত দ্বিধায় থাকলে তো আমার ভয় করতেই পারে।’
