আইসা গেল ভোট
গাঁও শহরে নানান কিসিম
রঙিলা দল জোট।
ভোটের কেমন স্বাদ?
হারু পাট্টির জানটা তিতা
জিন্দেগি বরবাদ।
পুলসেরাতের সঙ্গে আছে
ভোটযুদ্ধের মিল,
সাবধানে খুব মৌচাকেতে
ছুড়তে যেয়ো ঢিল।
ফানা হবেই এই দুনিয়া
পাপ কোরো না ভোটকে নিয়া
যারাই হবে বৈতরণী পার—
তারা যেন ভোটারদেরে
যায় না দূরে যায় না ছেড়ে
ছাড়লে হবে নাফরমানি
পতিত গুনাহগার!
