শোক সংবাদ

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:০২

অরুণ কুমার দাস

জয়পুরহাটের ক্ষেতলাল সদর উপজেলার দিঘীপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা অরুণ কুমার দাস (৮৫) গতকাল বৃহস্পতিবার পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। আজ শুক্রবার সকাল দশটায় দিঘীপাড়া কালিমন্দির প্রাঙ্গণের ইটাখোলা শ্মশানঘাটে তার রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।