সুকোমল বিম্বৌষ্ঠের ভিতর হইতে তীক্ষ হাসি টুকটুকে মখমলের খাপের ভিতরকার ঝকঝকে ছোরার মতো
—রবীন্দ্রনাথ ঠাকুর
অভিজ্ঞ লোকেরা স্বল্প হাসে, বোকারা না বুঝেও হাসে
—উইলিয়াম হারভে
সব ছেলের কাছেই তার মার মুখের হাসিটি হচ্ছে একান্ত নিজস্ব সম্পদ, যার সঙ্গে অন্য কারো মায়ের হাসি মেলেই না
—অবধূত
হাসি এবং কান্না দুটো একই অনুভূতির ভিন্ন প্রকাশ—একটি বায়ুবীয়, অন্যটা জলীয়
—অলিভার ওয়েন্ডার হোমস
