রাজধানীর খিলগাঁওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রেলগেট থেকে ঘুরে কমলাপুরের দিকে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ট্রেন দুর্ঘটনায় কয়েকটি রিকশা ভেঙ্গেছে।
ট্রেনের ইঞ্জিনটি ওয়ার্কশপ থেকে বের হয়ে কমলাপুরের দিকে যাওয়ার সময় লাইন ছেড়ে রাস্তায় উঠে আসে। ট্রেনটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ
