আটকে পড়া জাহাজসহ ১৪ নাবিক উদ্ধার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৭:৩১

বাগেরহাটে ডুবোচরে আটকে পড়া ইউরিয়া সার বোঝাই লাইটার জাহাজ থেকে ১৪ জন নাবিক উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে শরণখোলা উপজেলার মেহের আলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার নাবিকরা হলেন- গোপালগঞ্জের মো. জামাল হোসেন, নড়াইলের উজ্জ্বল হোসেন, সালমান মোল্লা, হারুন মোল্লা, হাসান শেখ, মাকিবুল ইসলাম, মানিক হোসেন, ইমাম হোসেন, কিশোরগঞ্জের আরাফাত হোসেন, চট্টগ্রামের শাহাদাত হোসেন, ফেনীর জাহাঙ্গীর, ফরিদপুরের রবিন শেখ, মাদারীপুরের রাকিবুল ইসলাম, মুন্সিগঞ্জের আরিফ হোসেন।

আরও পড়ুন: জামিন পেয়ে স্কুলে যৌন নির্যাতনকারী শিক্ষক, স্কুল ছেড়েছে ছাত্রী

কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম জানান, ১৪ জন ক্রু এবং ৯৫০ টন ইউরিয়া সারসহ লাইটার জাহাজ এমভি নিউ পারভীন-২ ডুবোচরে আটকে পড়ে। খবর পেয়ে কোস্টগার্ডের স্টেশন দুবলার একটি উদ্ধারকারী দল সকালে ১৪ জন ক্রুকে উদ্ধার করে। উদ্ধার নাবিকদের জাহাজের মালিক পক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে। 

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধারের জন্য মালিক পক্ষের প্রতিনিধিরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

ইত্তেফাক/এসি