বিশ্ব অর্থনীতির টু কি টাকি এয়ার ইন্ডিয়া বন্ধ হওয়ার পথে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:৪৬

জেট এয়ারওয়েজের পথ ধরে রাষ্ট্রায়ত্ত খাতের উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়াও বন্ধ হয়ে যেতে পারে আগামী ছয় মাসের মধ্যে। ক্রেতা না মিললে জোড়াতালি দিয়ে এটি বেশিদিন চালানো সম্ভব হবে না। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ২০২০ সালের ৩১ মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ না হলে সংস্থাটি বন্ধ হয়ে যাবে। বর্তমানে সংস্থাটির সম্মিলিত ঋণ প্রায় ৬০ হাজার কোটি রুপি এবং সরকার এখনো সংস্থাটির বিলগ্নীকরণের প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য কাজ করছে।