ভিডিও কনফারেন্সে বোর্ডের চেয়ারম্যান
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পল্লী বিদ্যুত্ সমিতির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়ে গ্রাহকেরা তাদের বিভিন্ন সমস্যার কথা ঘণ্টাব্যাপী তুলে ধরলে দ্রুত সমাধানের আশ্বাস দেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন। বৃহস্পতিবার উপজেলার চরপাতা ইউনিয়নে সাবেক এমপি হারুনুর রশিদের বাড়ির সামনের বিদ্যায়ল মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষকে সামনে রেখে গ্রাহকদের বিশেষ সেবা দেওয়া উঠান বৈঠকের প্রতিপাদ্য বিষয় ছিল। নামমাত্র মূল্যে দ্রুত সময়ের মধ্যে নতুন মিটার সংযোগ দেওয়াসহ বিদ্যুত্ ব্যবহারকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ কীভাবে করা যাবে আলোচনা হয় তা নিয়েও।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, কুমিল্লা পল্লী বিদ্যুত্ জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতাউর রহমান, ফেনি পল্লী বিদ্যুত্ জোনের নির্বাহী প্রকৌশলী মো. ইদ্রিছ আলী মিয়া, লক্ষ্মীপুর জেলা পল্লী বিদ্যুত্ সমিতির জি এম শাহজাহান কবির, রায়পুর পল্লী বিদ্যুত্ সমিতির ডি জি এম শেখ মনোয়ার মোরশেদ ও সমিতির সভাপতি মনিরুল ইসলামসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় লোকজন।
