লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করেছেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। শনিবার দুপুরে উপজেলার সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের হলরুমে গুণীজন সংবর্ধনা, শীতবস্ত্র ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মো. আতাউর রহমান প্রধান বলেন, ‘দেশের সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড সবসময়ই অসহায়, দরিদ্র মানুষের পাশে ছিল, আছে, থাকবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত প্রমুখ।
আরও পড়ুন: নির্যাতন দখল ও সিটি নির্বাচনের তারিখ বদলের দাবিতে মানববন্ধন
আলোচনাসভা শেষে সোনালী ব্যাংক লিমিটেডের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)- এর আওতায় ১৫ মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে বাইসাইকেল ও প্রায় দুই হাজার শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
একই দিনে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ও কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
ইত্তেফাক/এসি

