বিয়ে নিয়ে যত ইয়ে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৯:৩৫

বলা হয়ে থাকে শীতকাল হচ্ছে বিয়ের সিজন। আর তাই শীতকাল এলেই ব্যাচেলরদের মধ্যে বিয়ে নিয়ে হা-হুতাস শুরু হয়ে যায়। যুগে যুগে মনীষীগণ বিয়ে নিয়ে করে গেছেন নানা রকম উক্তি। প্রচলিত আছে অনেক প্রবাদ-প্রবচন। এমনই কিছু উক্তি ও প্রবাদ-প্রবচন জাতির বৃহত্তর স্বার্থে তুলে ধরছেন নাদিম আহসান তুহিন

n জঞ্জাল ফেলার সবচেয়ে ভালো ঝুড়ি হচ্ছে বিবাহ।

—রবীন্দ্রনাথ ঠাকুর

n মেয়েদের কাজ হলো যত তাড়াতাড়ি বিয়ে করা যায় আর ছেলেদের কাজ হলো যত দেরিতে করা যায়।

—জর্জ বার্নার্ড শ

n সত্যি কথা বলতে কী, বিয়ে একটা অভিশাপ, তবে প্রয়োজনীয় অভিশাপ।

—ম্যানএন্ডার

n বিয়ে কর। ভালো স্ত্রী পেলে সুখী হবে, সেটা তোমার লাভ; খারাপ স্ত্রী পেলে দার্শনিক হবে, সেটা দেশের লাভ।

—সক্রেটিস

n পুড়ে মরার চেয়ে বরং বিয়ে করো।

—অজানা

n বিয়ে করলে হয়তো পস্তাবে কিন্তু বিয়ে না করলে পস্তিয়েই যাবে।

—চেক প্রবাদ

n বিয়ের প্রথম দিনই প্রেমের শেষ দিন।

—সুইস প্রবাদ

n বিয়ের অসুবিধাটা হচ্ছে, প্রত্যেক নারী যেমন অন্তরে মা, প্রত্যেক পুরুষ তেমনি অন্তরে বিবাহিত।

—ই.ভি. লুকাস

n বিয়েটাকে একটা জুয়া খেলা বলা যেতে পারে, যাতে পুরুষ তার স্বাধীনতার এবং নারী তার সুখের বাজি রেখে থাকে।

—মাদ মোয়জল ডি রিইক্র

n বিয়ে করার অর্থ অধিকারকে অর্ধেক করা এবং কর্তব্যকে দ্বিগুণ করা।

—শোপেন হাওয়ার

n বিয়ের আগে চোখ দুটিকে বিস্তৃতভাবে খোলা রাখো, বিয়ের পর অর্ধনিমিলিত অবস্থায়।

—টমাস ফুলার

n মেয়েরা বিয়ে করে সমাজে প্রবেশের জন্য, পুরুষরা বিয়ে করে সমাজ থেকে বেরিয়ে যাওয়ার জন্য।

—তাইপো

n পুরুষ বিয়ে করে কারণ তারা পরিশ্রান্ত; মেয়েরা বিয়ে করে কারণ তারা উত্সুক। তারা উভয়েই হতাশ হয়।

—অস্কার ওয়াইল্ড