/ জেলী আক্তার
n কাঁটা ঘায়ে নুনের ছিটা না দিয়ে চিনির ছিটা দেওয়া যেত।
n দুধের মাছি না হয়ে মিষ্টির মাছি হতো।
n কপাল পোড়া না হতে হাত পোড়া হতো।
n খাল কেটে কুমির না এনে মাছ আনা যেত।
v গাছে কাঁঠাল গোঁফে তেল না হয়ে থালায় কাঁঠাল গোঁফে তেল হতো।
n চোখে সরষে ফুল না দেখে গোলাপ ফুল দেখা যেত।
n থ বনে না গিয়ে হইচই বনে যাওয়া যেত।
n নাক না গলিয়ে চিনি গলানো যেত।
n তিল কে তাল না করে তিলকে নারিকেল করা যেত।
n ফাঁদে পা না দিয়ে লিফটে পা দেওয়া যেত।
n ছেলের হাতের মোয়া না হয়ে মেয়ের হাতের মোয়া হতো।
n চোখে ধুলো না দিয়ে কাজল দেওয়া যেত।
বিজ্ঞান বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ
