/ বাসু দেব নাথ
v
টুটন বলে ছোটনরে
—ছোটন আর গাড়ি চালাব না।
—কেন রে?
—আগে মানুষ মারলে শুধু ৫০ হাজার টাকা দিলেই হতো। এখন নাকি সেটা ৫ লাখ হবে, তাই ভয় করে।
—তাহলে কি আগে জেনেশুনে মারতি?
—না মানে! ভয়টা কম ছিল অন্তত।
v
—ছোটন, আজ লাইসেন্স না থাকায় গাড়ি ধরে ফেলেছিল।
—তো কী করলি?
—বাম হাতের জাদু দেখিয়ে ডান হাতে টাটা দিয়ে চলে এসেছি।
—কঠোর আইন বাপু!
v
—বল তো ছোটন, টাকা দিয়ে পৃথিবীতে কী কেনা যায় না।
—সুখ কেনা যায় না।
—তুই বাস্তবতা দেখিস নাই রে পাগলা!
v
—কীরে, কিসের পূজা করছিস?
—টাকার পূজা।
—কেন রে?
—তুই জানিস না ‘মানি ইজ দি সেকেন্ড গড’?
v
—কীরে বন্ধু, কী করিস?
—মুলার চাষ করি।
—হুর, মুলা তো গরুও খায় না!
—ওরে ভাই পেঁয়াজের পিছনে অনেক সবজি লাইন ধরেছে। মুলার কেজি ষাটোর্ধ্ব।
v
—বন্ধু নাহিদরে পুলিশে গ্রেপ্তার করেছে সাত দিন হয়েছে।
—কেন, কী করেছে সে?
—আর বলিস না, গুজবে কান দিয়া ১০ মণ লবণ কেনার দায়ে!
v
—পাশের বাড়িতে কাল রাতে ডাকাতি হয়েছে।
—পত্রিকায় তো দেখলাম না।
—আরে কী বলিস! আমাদের সাংবাদিক মগা ভাইয়ের শালগমের বাম্পার ফলন রিপোর্টটি দেখলি না?
—হুম বুঝছি।
v
—দেখলি ছোটন, তারা দুই বন্ধু মারামারি করছিল আমি গেলাম মীমাংসা করতে।
—তো কী হলো?
—দুইজনে মিলে আমাকেই ধুয়ে দিল।
—এটাই সায়েন্স।
v
—ছোটন, পৃথিবীর অন্যতম বিজয় কোনটি জানিস?
—কোনটি?
—লোকাল বাসে একটি খালি সিট দখল করা।
v
—ছোটন জানিস? লিপন আমার প্রিয় বন্ধু ছিল।
—তো এখন কী অবস্থা?
—একদিন ৫০০ টাকা বাকি নিয়েছিল। এখন আর আমাকে চেনে না।
—৫০০ টাকার বন্ধুত্ব। ভাগ্য ভালো যে ১০০০ নেয়নি।
v
—এলাকায় একটি চোর আছে। ধরা খেলেও কারো কিছু করার সাহস হয় না।
—কেন রে?
—বড়ো দলের নেতা।
v
—আজ অনেক দিন পর একটা বিনোদনমূলক হাস্যরসাত্মক অনুষ্ঠান দেখলাম।
—কী বলিস? মি. বিন নাকি চার্লি চ্যাপলিনের?
—আরে ধুর। বাংলাদেশি টক-শো।
v
—শীতকালের আরেকটি নাম বল তো দেখি?
—কী আর, বিয়েকাল!
v
—ছোটন, আমার ঠাট্টা-তামাশা একদম ভালো লাগে না।
—তো এখন কী করছিস?
—কী আর করব! ঠাট্টার জন্য ঠাট্টা-ঠক লিখছি।
সীতাকুণ্ড, চট্টগ্রাম
