খেলার মাঠে টি-টোয়েন্টি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৯:৩৮

কোলাজ

 

/ সংলাপ নীরব চন্দন

এই সামান্য ভর সহ্য করতে পারিস না? তোর কপালে অনেক খারাপি আছে বলে দিলাম।

 

০০

 

বড়োভাই, ভর একটু কম কম দিয়েন। দেখছেন না, ক্যামেরার সামনে পোজ দিচ্ছি। আপনার হাতের ভরে তো আমার একটা কাঁধ বাঁকা হয়ে যাচ্ছে।

 

০০

 

একটু সাবধানে থাকিস ভাই। যার হাত তোর কাঁধে, সে মোটেই যুতসই নয়। দেখবি তুই আছিস, তোর কাঁধ নাই (একটু সিনেমার স্টাইলে বললাম আরকি)।

 

০০

 

কী লজ্জা! কী লজ্জা! লজ্জায় আমার মুখ দেখাতে ইচ্ছে করছে না।

 

০০

 

তোর মুখ দেখতে কে চেয়েছে? মুখ তো দেখানোর দরকার আমার। কিন্তু ক্যামেরাম্যান তো আমার মুখ না উঠিয়ে পিঠ উঠিয়েছে। ক্যামেরাম্যান কী মুখ আর পিঠের পার্থক্য জানে না?

 

০০

 

বিদেশি ভাই, মাশরাফি ভাইয়ের কাণ্ডটা দেখুন, হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। শেষ পর্যন্ত একটা বাচ্চা ছেলের কাঁধে হাত! তাও আবার এই বয়সে?

 

০০

 

একদম ঠিক বলেছিস। আয় আমার বুকে আয়।