/ বাসুদেব খাস্তগীর
নতুন বছর নিখিলকে তাই
দাওয়াত দিল চন্দনা
ভুল করে সে দেয়নি লবণ
নিখিল বলে, ‘মন্দ না।’
দেয়নি কিন্তু চায়ের কাপে
চিনি তো এক চামচও
ঘামলে নিখিল চন্দনা কয়
‘গামছা দিয়ে গা মোছো।’
নিখিল বলে চন্দনাকে
চমত্কার যে রান্না তার
বলতে কথা বুকটি ফেটে
আসে কিন্তু কান্না তার।
কোন কারণে নিখিলে কয়
গুণের যে তার অন্ত নাই
সবাই বোঝে, বোঝে না সে
কারণ যে তার মন তো নাই।
নিখিল বলে, ‘এসেছি আজ
চন্দনার মন কিনিতে
কী আসে যায় না দিলেও
লবণ কিংবা চিনিতে।’
