সেরা চারে উঠতে রাজশাহীর লক্ষ্য ১৪৪ রান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২০:৫২

বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসকে জয়ের জন্য ১৪৪ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক সিলেট থান্ডার। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। তবে শুরুটা ভালো করতে পারেনি তারা। শুরুতেই আব্দুল মজিদ ১৬ ও জনসন চার্লস ৮ রানে সাজঘরে ফেরেন।

দলের অধিনায়ক ফ্লেচারও খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি মাত্র ২৫ রান করে রান আউটের শিকার হন। এরপর মোহাম্মদ মিথুন ও শেরফান রাদারফোর্ড ছাড়া বাকি কেউই তেমন রান পাননি। দুজনে করেন যথাক্রমে ৪৭ ও ২৫ রান। শেষদিকে নাজমুল হোসেন মিলনের অপরাজিত ১৩ রানের ইনিংসের সুবাদে সিলেটের দলীয় স্কোর দাঁড়ায় ১৪৩ রান।

চট্টগ্রামের বোলারদের মধ্যে অলক কাপালী এক ওভার বল করে নেন দুই উইকেট। এছাড়া আবু জায়েদ রাহী ও মোহাম্মদ ইরফান একটি করে উইকেট লাভ করেন।


ইত্তেফাক/এসআই