সিলেট ক্যাডেট কলেজে চ্যাম্পিয়ন সুরমা হাউস

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫১

সিলেট অফিস সিলেট ক্যাডেট কলেজের ৩৯তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সুরমা হাউস চ্যাম্পিয়ন ও শাহজালাল (র.) হাউস রানার আপ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ সামছুল হক। বর্তমান ও প্রাক্তন ক্যাডেট, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষকসহ সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এদিনের শীতের বিকেলটি ছিল সরগরম। সিলেটের পাহাড় টিলা, বনবনানী আর চা-বাগান শোভিত সিলেট ক্যাডেট কলেজ গত ১৪ ডিসেম্বর বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন এম  মাকসুদ আলম।