ইংরেজি নববর্ষ!

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:৫২

খ্রিস্টীয় বর্ষ ২০২০ শুরু উপলক্ষ্যে  নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকেই খ্রিস্টীয় বর্ষকে ইংরেজি বর্ষ বলে উল্লেখ করছেন! বিভিন্ন টিভি চ্যানেলেও দর্শকদের নববর্ষের শুভেচ্ছা জানানোর সময় খ্রিস্টীয় বর্ষকে ইংরেজি বর্ষ বলা হয়েছে! এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনও চ্যানেল আই-এর আজকের সংবাদপত্র অনুষ্ঠানে দর্শকদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন! আসলে ইংরেজি বর্ষ বলে বিশ্বে কোনো বর্ষপঞ্জি নেই। খ্রিস্টীয় বর্ষপঞ্জিকেই ভুল করে ইংরেজি বর্ষ বলে উল্লেখ করা হচ্ছে। গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের  ভুল কাম্য নয়।

মো. আলী হায়দার

ঢাকা