ফ্র্যাঙ্ক রিবেরির ৮৩তম মিনিটের গোলে জয় পেল বায়ার্ন মিউনিখ। লিপজিগের বিরুদ্ধে পাওয়া এ জয়ে বায়ার্ন বুন্দেসলিগার শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ছয় পয়েন্টে নামিয়ে এনেছে। বায়ার্নের ব্যবধান কমানোর পেছনে জয় ছাড়াও অবদান রেখেছে ডর্টমুন্ডের হার। দলটি গত মঙ্গলবার ডুসেলডর্ফের মাঠে মৌসুমের প্রথম হারের কবলে পড়ে। রিবেরির গোলটির আগ পর্যন্ত লিপজিগের বিরুদ্ধে খেলাটি ছিল বায়ার্নের জন্য হতাশার। বায়ার্ন এখন বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে। সমান ৩৩ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া মনশেলগ্লাডবাখ। উল্লেখ্য, শিরোপাধারী বায়ার্ন এ নিয়ে গত চার খেলার সবকটিতেই জিতলো এবং নিজেদের খুঁজে পেতে শুরু করেছে।
