স্পোর্টস ডেস্ক
হোসে মরিনহো জানালেন, সাবেক ইউনাইটেড সহকর্মীদের প্রতি সম্মান জানিয়েই নিজের চাকরিচ্যুতি নিয়ে কোনো মন্তব্য করবেন না।
দলের বাজে খেলার ফলে মৌসুমের শুরু থেকেই চাপে থাকলেও সমপ্রতি লিভারপুলের বিপক্ষে লিগে হার বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় মরিনহোর।
সমপ্রতি এক বিবৃতিতে মরিনহো বলেন,‘সেখানে যাওয়ার প্রথম দিন থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাজটি পরতে পেরে আমি বেশ গর্বিত ছিলাম এবং আমার বিশ্বাস, ইউনাইটেড ভক্তরাও সেটাকে স্বীকৃতি দেবেন।’ তিনি আরও বলেন,‘প্রতিবার যখন একটি অধ্যায় শেষ হয়, আমি আমার সহকর্মীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করে কোনো মন্তব্য করি না।’
স্কাইস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে মরিনহো জানান, সাবেক সহকর্মীদের সমালোচনা করা তার স্বভাব নয়। মরিনহোর ভাষায়,‘আমি সবসময়ই কোচদের ক্লাব ছেড়ে যাওয়ার পর কী হয়েছিল তা সবাইকে বলার, কাউকে দোষারোপ করার ঘোর বিরোধী ছিলাম। আমি তা করতে পারতাম কিন্তু সেটা আমার স্বভাব নয়।’
