শান্তির ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুকে জয়ী করার আহ্বান

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

পিরোজপুর-২ আসনের প্রার্থী ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি- জেপি চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে বৃহস্পতিবার ইন্দুরকানী বাজারে হিন্দু  বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ মিছিল বের করে। এছাড়া উপজেলার ঘোষেরহাট বাজারে বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। অপরদিকে উপজেলার বালিপাড়ার তালুকদারের হাট, জোমাদ্দার হাটসহ কয়েকটি স্থানে উঠান বৈঠক ও পথসভা করেছেন আওয়ামী লীগ ও জেপি নেতৃবৃন্দ। এসব পথসভা ও উঠান বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন বক্তারা। তারা উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে বাইসাইকেল মার্কায় ভোট দিয়ে আনোয়ার হোসেন মঞ্জুকে জয়ী করার আহবান জানান।

পথসভা, উঠান বৈঠক ও মিছিল গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, সহ-সভাপতি মাহমাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাঈদ, উপজেলা জাতীয় পার্টি- জেপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, সহ-সভাপতি শহিদুল ইসলাম দোদুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পান্না, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মহসিন হাওলাদার মধু, উপজেলা মহিলা লীগের সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা মহিলা পার্টি- জেপির সাধারণ সম্পাদক সুলতানা রানি, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহামুদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন হাওলাদার, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক মুনান সিকদার, রাসেল বয়াতী, সদস্য সচিব আক্তারুজ্জামান, যুগ্ম সদস্য সচিব জসীম মীর, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, সহ-সভাপতি অসীম কুমার মজুমদার, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভার সভাপতি দুলাল বৌদ্য ও ছাত্রযুব ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক সুমন বিশ্বাস।