ভারতে স্টেশন ভবন ধ্বস, বহু আটকে পড়ার আশঙ্কা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০০:৪৩

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান স্টেশনের মূল ভবনের একাংশ ধ্বসে পড়েছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তুপে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভি’র

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে এক জনের নাম হোপনা টুডু। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। অন্য জনের পরিচয় এখনও জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে। তার চোখ মুখ নাক থেঁতলে গিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম অনুসারে, শনিবার রাতে হুট করে স্টেশনের মূল ভবনের প্রবেশ দ্বার ভেঙ্গে পড়ে। এতে বহু যাত্রী স্টেশনের মধ্যে  আটকে পড়ে ৷ আশঙ্কা করা হচ্ছে, বেশ কয়েকজন এই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। 

রেলওয়ের এক মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান ও উদ্ধার কার্য শুরু করেন।এখন পর্যন্ত দু'জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ২ বিদেশিসহ তিন  ফুটবলার গ্রেফতার, ইয়াবা উদ্ধার

তিনি আরও জানান, ধ্বংসাবশেষের নিচে কেউ আটকা থাকতে পারে,  এমন সন্দেহের ভিত্তিতে অনুসন্ধান কাজ চালানো হচ্ছে|  

ইত্তেফাক/এসইউ