পেয়ারা চাষে সফলতা পেয়েছেন পাঁচবিবির ময়নুল

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

পেয়ারা চাষে সফলতা পেয়েছেন পাঁচবিবির ময়নুল ইসলাম। ইচ্ছাশক্তি ও মনোবল থাকায় অল্প দিনেই সফল চাষি হিসেবে এলাকায় পরিচিতিও লাভ করেছেন তিনি। উপজেলা সদর থেকে দেড় কি.মি দূরে বড়মানিক গ্রামে সাত বিঘা জমিতে গড়ে তুলেছেন পেয়ারা বাগান। পেয়ারা চাষ করে ময়নুল ইসলামের সফলতা দেখে এলাকার অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন। বাবা আসাদ আলীর সংসারে তিন ভাই বোনের মধ্যে ছোট ময়নুল। ২০০৫ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। কৃষিভিত্তিক কিছু করার প্রচণ্ড ইচ্ছা থেকেই নাটোরের বন্ধু গোলাম মওলার পেয়ারা চাষ দেখে উদ্বুদ্ধ হন। ময়নুল ইসলামের কাজে সার্বিক সহযোগিতা করেন স্ত্রী নুসরাত জাহান রেশমা।