আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল ও বাংলাদেশের সুখ-সমৃদ্ধি কামনা করে দেশ-বিদেশের লাখো মুসল্লির আমিন ধ্বনির মধ্যে দিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১০৫তম বাৎসরিক ওরস শেষ হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় দরবার শরীফের গদিনশীন হুজুরপাক হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শীতবস্ত্র মেলার আড়ালে অশ্লীল নাচ হাউজি
মাজার শরীফ কর্তৃপক্ষ জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যে শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হয়েছে। এবার শীতের পাশাপাশি বৃষ্টিতে কিছুটা দুর্ভোগ হলেও অতীতের চেয়ে রেকর্ড সংখ্যক ভারতের আসাম ও সারাদেশের ভক্তদের আগমন হয়েছে। তাদের থাকা-খাওয়াসহ সবরকম ব্যবস্থা গ্রহণ করেছিল দরবার শরীফ কর্তৃপক্ষ। জেলা প্রশাসন নিয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ইত্তেফাক/এসি
