ইউপি সদস্যসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার তিন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪২

কালিয়ায় জহিরুল হত্যা

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের কালিয়ায় চাচিকে অনৈতিক প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় যুবক খুনের ঘটনায় জয়নগর ইউপির সদস্যসহ ৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে নিহতের ভাই ইনামুল মোল্যা বাদী হয়ে উপজেলার নড়াগাতি থানায় মামলাটি দায়ের করেছেন। জহিরুল নড়াগাতি গ্রামের আকুব্বার মোল্যার ছেলে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বলেন, ঐ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জয়নগর ইউপির সদস্য মো. ফিরোজ লস্করসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছে। এর মধ্যে তিন জনকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।