নড়াইলে মাশরাফির সমর্থনে সরে গেলেন জাপা প্রার্থী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

নড়াইল প্রতিনিধি 

নড়াইল-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ। বুধবার বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্বরে দলের যৌথসভায় এ ঘোষণা দেন তিনি।

নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ।

তিনি বলেন, এ আসনে মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস প্রমুখ। এছাড়া সভায় জাপা নেতা হাদিউজ্জামান হাদি, যুবসংহতির মোস্তাফিজুর রহমান মোস্ত, কাজী শহিদুল ইসলামসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।