ইন্দোনেশিয়ায় পাঁচতলা ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৪:২৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। সোমবারের এই ঘটনায় আটজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ভবনটির ভেতর  আরো বেশ কয়েকজন আটকা পড়েছেন । স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। 

ইন্দোনেশিয়ার জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার এক মুখপাত্র বলেন, আমরা এখনো ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছি। এখনো বলতে পারছি না কেন এমন ঘটনা ঘটলো।

এদিকে ইন্দোনেশিয়ার বন্যার কারণে এই ভবন ধসের ঘটনা ঘটলো কিনা সেটি এখনো স্পষ্ট করে বলতে পারছে না দেশটির কর্তৃপক্ষ।  ইন্দোনেশিয়ায় চলমান বন্যায় এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন।   

ইত্তেফাক/এআর