শিবপুরে শান্তিতে বিজয়-এর র্যালি অনুষ্ঠিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর শিবপুরে ‘শান্তি জিতলে, জিতবে দেশ’ শ্লোগানে শান্তিতে বিজয়-এর র্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক পরিবেশ প্রতিষ্ঠায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অর্থায়নে গ্রাম বিকাশ সহায়ক সংস্থার উদ্যোগে কর্মশালায় বক্তব্য রাখেন গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা পারুল রত্না, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. খোকন ভূঁইয়া, মাছিমপুর ইউপি সদস্য সানু মৃধা, উপজেলা বিএনপির মহিলা সদস্য স্মৃতি বেগম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান প্রমুখ।