আহত ২০
বাগেরহাট প্রতিনিধি
রামপালে দূরপাল্লার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় ওই বাসের আরও ২০ যাত্রী আহত হন। বৃহস্পতিবার রাত তিনটার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখাল গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদাউস, মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল। এছাড়া অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
