ব্যারিস্টার নিহাদ কবির এমসিসিআই’র সভাপতি পুনর্নির্বাচিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২১

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) বর্তমান প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির আগামী বছরের জন্য ফের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। গত ১৮ নভেম্বর নতুন কমিটির প্রথম সভায়

চেম্বার কমিটির সদস্যরা তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করে। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন সহ-সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের জন্য কমিটির অন্য সদস্যরা হলেন মডার্ন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি সৈয়দ তারেক মো. আলী, এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানির পরিচালক উজমা চৌধুরী, এস্কায়েফ ফার্মাসিউটিক্যালেসর এমডি সিমীন হোসেন, রাঙ্গামাটি ওয়াটারফ্রন্টের চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ খান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম রহমান রহমান হক এর সিনিয়র পার্টনার আদিব এইচ খান, এম জে আবেদীন এর পার্টনার হাসান মাহমুদ এবং এপেক্স ফুটওয়্যার এর এমডি সৈয়দ নাসিম মঞ্জুর। - প্রেস বিজ্ঞপ্তি