ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০১৯ সালের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন (অব:) মোহাম্মদ আলমগীর। মহাসচিব নির্বাচিত হয়েছেন জসিম মোহাম্মদ আল-আমিন। এছাড়া সহ-সভাপতি এম মোসলেহ উজ্জ জামান, যুগ্ম মহাসচিব আরএইচএম হাসান আলফী, কোষাধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, সদস্য পদে রিয়াদ হাসনাইন, মোহাম্মদ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার এএইচএম মহিউদ্দিন, মো. এহেতশাম রহমান, এএন মহিউদ্দিন আহমেদ, খন্দকার মো. ওয়াহিদ সাদিক, মো. হাফিজুর রহমান, বিশ্বজিত কুমার পল, লুেফ আরা, মেজর মাহবুবুল হায়দার (অব:) এবং সৈয়দ রফিকুল হক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন মো. মাহফুজুল হক। - প্রেস বিজ্ঞপ্তি
