শ্রীলঙ্কায় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বাংলাদেশি শিল্পীদের চিত্রকর্ম

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

শ্রীলংকার কলোম্বর জি ডি এ পেরেরা গ্যালারিতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘থার্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড আর্ট এক্সিবিশন অ্যান্ড ক্যাম্পেইন’। প্রদর্শনীতে বিভিন্ন দেশের বিশিষ্ট ৯৬ জন চারুশিল্পীর সঙ্গে থাকছে বাংলাদেশি শিল্পীদের চিত্রকর্মও। বাংলাদেশ থেকে যাদের চিত্রকর্ম স্থান পাচ্ছে, তারা হলেন:নারগিস পারভিন সোমা, চৌধুরী ফেরদৌস, মাসুদা আহমেদ, রাইসা মানিজা আক্তার, শর্মিলা কাদের, ত্রিদীব মুসুদ্দি প্রমুখ। প্রদর্শনীতে চৌধুরী ফেরদৌসের সর্বাধিক সাতটি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে নির্বাচিত তিন গুণী শিল্পীকে দেওয়া হবে গোল্ড অ্যাওয়ার্ড।

ষড়ং আর্ট গ্রুপের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত চিত্রশিল্পী নারগিস পারভিন এবং একই সংগঠনের প্রেসিডেন্ট শ্রীলংকার গুণী চিত্রশিল্পী মো. জাফর সাদিকের সভাপতিত্বে ও সঞ্চালনায় এই এক্সিবিশন ও আর্ট ক্যাম্পের উদ্বোধন করবেন শ্রীলংকাস্থ বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আরো থাকবেন ইউনিভার্সিটি অব ভিজুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টের প্রফেসর এম আর পডিনিলামে (শ্রীলংকা), জয়া অরোরা (ভারত), রবিন সেসতাসহ (নেপাল) সার্কভুক্ত দেশসমূহের খ্যাতিমান শিল্পীরা।